
কোরিয়ান ফুড ট্রেন্ডের দুনিয়ায় বর্তমানের সবচেয়ে বড় সেনসেশন হলো 'রোজ' (Rosé) ফ্লেভার! আর সেই ট্রেন্ডকে আরও এক ধাপ এগিয়ে নিতে সাময়্যাং নিয়ে এলো Samyang Rosé Buldak Ramen। এটি তৈরি হয়েছে সিগনেচার বুলদাক হট চিকেন সস, রিচ ক্রিম এবং সুস্বাদু চিজের এক চমৎকার মিশ্রণে। চিরাচরিত কার্বোনারা ফ্লেভারের চেয়েও এটি আরও বেশি ক্রিমি, স্মুথ এবং এর ঝালের মাত্রা চমৎকারভাবে ব্যালেন্সড, যা আপনাকে দেবে একদম রেস্তোরাঁ স্টাইলের প্রিমিয়াম কোরিয়ান রোজ পাস্তার স্বাদ।
\n \nআল্ট্রা-ক্রিমি রোজ সস: চিজ ও মিল্ক ক্রিমের পারফেক্ট কম্বিনেশনে তৈরি এর ঘন সসটি তীব্র ঝালকে একদম সহনীয় করে তোলে। ফলে যারা খুব বেশি ঝাল খেতে পারেন না, তারাও এটি দারুণ পছন্দ করবেন।
\n১০০% হালাল সার্টিফাইড: মুসলিম কনজিউমারদের জন্য এটি সম্পূর্ণ হালাল উপাদান দিয়ে তৈরি এবং কেএমএফ (KMF) দ্বারা সার্টিফাইড।
\nকে-পপ ও সোশ্যাল মিডিয়া ট্রেন্ড: এটি বর্তমানে গ্লোবাল ফুড ভ্লগার এবং কে-পপ ফ্যানদের অন্যতম শীর্ষ পছন্দের রামেন।
\nপারফেক্ট টেক্সচার: সাময়্যাং-এর স্পেশাল থিক এবং চিউই (Chewy) নুডুলস, যা প্রতিটি বাইটে রিচ রোজ সসের আসল স্বাদ পৌছে দেয়।
\n১. পাত্রে ৬০০ মিলি পানি ফুটিয়ে নিয়ে তাতে নুডুলস দিন এবং ৫ মিনিট সেদ্ধ করুন।
\n২. সেদ্ধ হয়ে গেলে পানি ছেঁকে নিন (পাত্রে সামান্য ৪-৫ চামচ পরিমাণ পানি রেখে দেবেন, যা সসটিকে ক্রিমি করতে সাহায্য করবে)।
\n৩. এবার প্যাকেটের ভেতরের লাল রোজ লিকুইড সস এবং স্পেশাল রোজ পাউডারটি একসাথে দিয়ে ৩০ সেকেন্ড ভালোমতো নেড়েচেড়ে মিশিয়ে নিন।
\n৪. ব্যস, তৈরি হয়ে গেল আপনার জিভে জল আনা ট্রেন্ডিং রোজ বুলদাক রামেন! গরম গরম পরিবেশন করুন।